ডিবি পরিচয়ে প্রবাসী পরিবারের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার লুট

 

ডিবি পরিচয়ে প্রবাসী পরিবারের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার লুট



শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে রাজধানীর বনানী কবরস্থান এলাকায় লন্ডনপ্রবাসী একটি পরিবার ছিনতাইকারীদের কবলে পড়েছে। ডিবি পরিচয়ে ওই ছিনতাইকারীরা পরিবারটির কাছ থেকে টাকা, স্বর্ণালংকার এবং আইফোন ছিনিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরের এ ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে।

ছিনতাইয়ের কবলে পড়া পরিবারটির বরাত দিয়ে পুলিশ জানায়, ছিনতাইকারীরা পরিবারটির কাছ থেকে ১৫ লাখ টাকার স্বর্ণালংকার, কিছু নগদ টাকা এবং ডলার নিয়ে গেছে। ছিনতাইকারীরা তাঁদের জিম্মি করে ভয় দেখিয়েছে। তাঁরা এখনো ট্রমা থেকে বের হতে পারেননি। এ কারণে তাঁরা পরিচয় প্রকাশ করতে চান না।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার প্রথম আলোকে বলেন, ডিবি পরিচয়ে কয়েকজন ওই প্রবাসী পরিবারটিকে বহনকারী মাইক্রোবাস থামায়। সাধারণ পুলিশ যে ধরনের লাইট ব্যবহার করে গাড়ি থামানোর সংকেত দেয়, ছিনতাইকারীরা একই লাইট ব্যবহার করে গাড়িটি থামিয়েছিল। তারপর ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে

পুলিশ জানায়, প্রবাসী পরিবারটিকে ছিনতাইকারীরা বিমানবন্দর থেকেই অনুসরণ করছিল বলে ধারণা করা হচ্ছে

Post a Comment

Previous Post Next Post